রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২ জামিন পেলেন মুফতি আমির হামজা নারীদের জন্য দেড় হাজার শয্যার দুই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনা সরকারের কওমি শিক্ষাধারায় যে সংকট বাড়ছে সৈয়দ জাফর ছাদেক রহ.: মানুষ ও মানবতার আশ্রয় মিরপুরে সাইনবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ৩ মাদরাসা শিক্ষার্থী

আবুল বারকাতই জনতা ব্যাংকে ধ্বংস করেছে: অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, জনতা ব্যাংক একক গ্রাহককে ঋণসীমা অতিক্রম করে ব্যাংকের মূলধনের দ্বিগুণ ঋণ দিয়েছে। এ বিষয়ে জনতা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাতই ব্যাংকটিকে শেষ করে দিয়েছেন।

সোমবার জাতীয় জাদুঘর মিলনায়তনে গণগ্রন্থাগার দিবসের আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আবুল বারকাত আমাকে বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঋণ গ্রহীতা ভালো পার্টি।’

উল্লেখ, জনতা ব্যাংক এক গ্রাহককেই মাত্র ৬ বছরে দিয়েছে ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা। নিয়মনীতি না মেনে এভাবে ঋণ দেয়ায় বিপদে পড়েছে ব্যাংকটি। আর গ্রাহকও ঋণ পরিশোধ করতে পারছেন না।

‘মাদরাসা শিক্ষা নিয়ে আবুলের কটাক্ষ; ফয়জুল্লাহ’র জবাব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ