বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘হাক্কানি আলেমদের সঙ্গে সুসম্পর্ক রেখে জীবনের সবকাজ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জহিরুল ইসলামা হুসাইনী:  গত শুক্রবার থেকে শুরু হওয়া তিনব্যাপি ২৫তম ইসলাহী ইজতেমা আজ দুপুর ১২ টায় মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো।

ইজতেমার তত্বাবধায়ক মাওলানা মাহমুদ মাদানির খলিফা মুফতি মোহাম্মাদ আলী হেদায়েতি বয়ানে বলেন, ইসলামের মৌলিক বিষয় যেমন- ঈমানিয়াত/ আকায়েদ, ইবাদাত, মুয়ামালাত, মুয়শারাত, আখলাকিয়াতসহ জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ধারণ করতে হবে।

তিনি বলেন, খৃস্টান মিশনারি, কাদিয়ানী, পীরকে সেজদা, মাজারে মান্নত করা, বেপর্দা চলাফেরা, সুদ-ঘুষ,দুর্নীতি ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।

হাক্কানি উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রেখে জীবনের সবক্ষেত্রে দীনের পথে চলার অঙ্গিকারও করান তিনি।

হেদায়েতি বয়ান শেষে ২০ মিনিটব্যাপি মুনাজাত করেন তিনি।  এ সময় আমিন আমিন ধ্বনীতে কান্নার আওয়াজে ভারী হয়ে উঠে ইজতেমার আশপাশ। মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি কামনা করে মুনাজাত শেষ করেন।

মুনাজাতে মনোহরদী-বেলাবর এমপি অ্যাডভোকেট নুরুল মাজিদ মাহমুদ হুমায়ূন উপস্থিত ছিলেন।

এর আগে ইজতেমায় আল্লামা সাজিদুর রহমান ও মুফতী লুৎফুর রহমান ফরাজীসহ স্থানীয় আলেমগণ বয়ান করেন।

শুক্রবার থেকে শুরু হচ্ছে নরসিংদীর ইসলাহি ইজতেমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ