বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

গ্রিসের প্রধানমন্ত্রীর হাত-পা ভেঙে দেয়ার হুমকি তুরস্কের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সিনিয়র উপদেষ্টা ইগিত বুলুত বলেছেন, গ্রিসের কোনো কর্মকর্তা এজিয়ান সাগরের বিরোধপূর্ণ ইমিয়া দ্বীপপুঞ্জে প্রবেশ করলেই তার হাত-পা ভেঙে দেয়া হবে।

এ ক্ষেত্রে ওই ব্যক্তিটি প্রধানমন্ত্রী, মন্ত্রী নাকি কোনো সাধারণ কর্মকর্তা তা বিবেচনায় নেয়া হবে না।

রাশা টুডে বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। তুর্কি উপদেষ্টা আরও বলেছেন, বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে গ্রিসের কর্মকর্তারা প্রবেশ করলে তুরস্ক এমন প্রতিক্রিয়া দেখাবে যা আফরিনের চেয়ে ভয়াবহ হবে। সম্প্রতি গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী সেখানকার বিরোধপূর্ণ দ্বীপগুলো পরিদর্শনের আগ্রহ প্রকাশ করার পর তুরস্ক এ প্রতিক্রিয়া দেখাল।

এজিয়ান সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে তুরস্ক ও গ্রিসের মধ্যে বিরোধ রয়েছে। ১৯৯৬ সালে ওই দ্বীপপুঞ্জ নিয়ে বিরোধের জেরে একবার দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছিল।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ