সৈয়দ ফয়জুল আল আমীন
অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে অর্থনৈতিক উন্নয়নের জন্য অভিবাসনের প্রয়োজন অনেক বেশি। কারণ এমন দেশ আছে যাদের বাড়তি এবং তরুণ শ্রমশক্তি আছে, আবার অন্য এমন কিছু দেশ আছে, যাদের এ ক্ষেত্রে ঘাটতি রয়েছে।
প্রসঙ্গত, বিশ্বের যেসব দেশ সর্বাধিক সংখ্যায় অভিবাসী শ্রমিক পাঠিয়ে থাকে, বাংলাদেশ তার অন্যতম। তবে দুঃখজনক হলেও সত্য, বিভিন্ন অঞ্চলে অভিবাসীদের প্রতি ভালো আচরণ করা হয় না। অভিবাসীরা অনেক পিছিয়ে। রাষ্ট্রীয় বার্ষিক আয়ের হিসাব ছাড়া তাদের নিয়ে কেউ ভাবেন বলেই মনে হয় না।
এ কথা অস্বীকারের উপায় নেই, জনশক্তি খাত আমাদের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। এ খাত থেকে প্রতি বছর অতি সহজে যে পরিমাণ রেমিট্যান্স আসে তা আর কোনো খাত থেকে আসে না। সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ প্রায় ১৫ বিলিয়ন ডলার। আমাদের রিজার্ভের পরিমাণ প্রায় ৩০ বিলিয়ন ডলার।
বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর হিসাবে- সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ মধ্যপ্রাচ্যে নারী গৃহকর্মী প্রেরণের হার বাড়িয়েছে। সেই সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে জর্ডান ও সৌদি আরবের সঙ্গে। প্রশ্ন হচ্ছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থানরত গৃহকর্মীদের সুরক্ষা বাড়াতে সরকার কতটা উদ্যোগী?
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কীভাবে বাংলাদেশি গৃহকর্মীদের কাজের সর্বোচ্চ সুযোগ নিশ্চিত করা যায়, তাদের সুরক্ষা দেওয়া যায় কিংবা দুর্দশার সময় সহযোগিতা প্রদান করা যায়- এসব বিষয়ে সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে? বলা যায়, উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই।

কথা এখানেই শেষ নয়। যতদূর জানা গেছে, গৃহকর্মীদের জন্য কুয়েত ছাড়া অন্য কোনো মধ্যপ্রাচ্যীয় দেশ সর্বনিম্ন বেতন নির্ধারণ করেনি। বাংলাদেশের উচিত তার গৃহকর্মীদের জন্য নির্ধারিত সর্বনিম্ন বেতন বৃদ্ধি করা এবং এমন কর্মপদ্ধতি তৈরি করা- যাতে সর্বনিম্ন বেতন এবং অন্যান্য সুবিধা তারা পায়। উদাহরণস্বরূপ, উপসাগরীয় দেশগুলিতে, ভারতীয় দূতাবাস তাদের কর্মীদের জন্য নিয়োগদাতাদের কাছ থেকে প্রায় তিন হাজার মার্কিন ডলার দাবি করে। আর এ অর্থ ব্যয় করা হয় নিরাপত্তার জন্য।
প্রবà¦