রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

পাকুন্দিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে উপজেলা ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূরুল জান্নাত মান্না, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : পাকুন্দিয়ায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন পাকুন্দিয়া উপজেলা শাখা।

বুধবার সকালে পাকুন্দিয়া নামা বাজার মসজিদ চত্বরে অসহায় শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পাকুন্দিয়া উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ সাকিবুল হাসানের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির পীর সাহেব চরমোনাই মনোনীত সম্ভাব্য হাতপাখা প্রতীক প্রার্থী শিল্পপতি সালাহ উদ্দিন রুবেল।

বিজ্ঞাপন

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি বরকত হোসাইন, উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওঃ ক্বারী তোফায়েল আহমদ, মুজাহিদ কমিটির সভাপতি জুলফিকার আলী, ইসলামী আন্দোলন নেতা মুর্শিদ উদ্দিন, আবদুস সামাদ, সুলতান আফজাল আইয়ূবী, উপজেলা ইশা ছাত্র আন্দোলনের সহ সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক নূরুল জান্নাত মান্না, সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাইরুল ইসলাম প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ