শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের কেরাত ও হেফজ প্রতিযোগিতা, অংশ নেবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইরানে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কেরাত ও হেফজ প্রতিযোগিতার আয়োজন শুরু হয়েছে। বিগত বছরের মতো এ বছরেও আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার সাথে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় আন্তর্জাতিক কিরাত ও হেফজ প্রতিযোগিতা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা ইকনা।

দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তৃতীয় বর্ষ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ১৯শে এপ্রিল শুরু হবে এবং একাধারে ২৬শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। এই প্রতিযোগিতা শুধুমাত্র পুরুষদের জন্য অনুষ্ঠিত হবে।

এই প্রতিযোগিতা মুল শর্ত হচ্ছে যেসকল দেশ থেকে প্রতিনিধিগণ আসবে তাদেরকে সেসকল দেশের নাগরিক হতে হবে। বিগত বছরসমূহে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে।

এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের বয়স ১৮ থেকে ৪৫ বছর হতে হবে। সুর সহকারে কিরাত এবং কিরাতের সকল নিয়ম-কানুন মেনে কিরাত করতে হবে। প্রত্যেক প্রতিনিধি শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতার আয়োজক কমিটির ঘোষণা অনুযায়ী, প্রত্যেক প্রতিনিধি তার সাথে একজন সঙ্গী রাখতে পারবে। প্রতিনিধি এবং তার সহযোগীর ভিসা, বিমানের টিকিট এবং থাকার সকল খরচ প্রতিযোগিতার আয়োজক কমিটি বহন করবে।

অংশগ্রহণ করবেন যেভাবে 
প্রতিযোগিতার নিয়মাবলী সম্পর্কে quraniran.ir ওয়েবসাইটে বিস্তারিত উল্লেখ করা হয়েছে ।এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য যেসকল ডকুমেন্টস প্রয়োজন সেগুলো হচ্ছে, পাসপোর্টের প্রথম পাতার ফটোকপি, নিবন্ধন ফর্ম সংযুক্ত করা ২ কপি ছবি।

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহীরা তাদের প্রয়োজনীয় কাগজপত্র ১৪৩৯ হিজরির ১৮ই জমাদিউস সানি তথা ২০১৮ সালের ৭ মার্চের মধ্যে awqafiran@vahoo.com প্রেরণ করতে পারেন।

এছাড়াও সরাসরি কথা বলার জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ এবং ফ্যাক্স ০০৯৮২১-৬৪৮৭২৬২৭ নম্বরে যোগাযোগ করতে পারেন।

এছাড়াও সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামের জন্য awqafiran@ এড্রেস ও ওয়াটস আপের জন্য ০০৯৮৯২২-৩৭৮৪০৯৩ যোগাযোগ করতে পারেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ