রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ।। ১ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান ‘সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে’  বাংলাদেশকে জনকল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী জুয়া-অশ্লীলতা বন্ধের আশ্বাসে কর্মসূচি স্থগিত করল কুমিল্লার ৭ ইসলামি সংগঠন পাঞ্জাবি ছিঁড়ে মাওলানা আনিসুর রহমানের ঘোষণা- ‘খতমে নবুওয়াতের জন্য জীবন উৎসর্গ করব’ প্রশিক্ষিত মুয়াজ্জিন সেবা চালু করেছে আস-সুন্নাহ দাওয়াহ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট আল-আজহার মসজিদে কুরআন পরীক্ষায় অংশ নিলেন ২৪০০ শিক্ষার্থী জুলাই গণঅভ্যুত্থানের স্মরণসভায় হেফাজত আমিরকে আমন্ত্রণ ধর্ম মন্ত্রণালয়ে ভিন্ন মতাদর্শের কাউকে নেওয়া ঠিক হবে না

‘আল্লাহর সন্তুষ্টি ও আমলের নিয়তে শুনতে হবে ওয়াজ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল মুমিন মোহাম্মদপুর প্রতিনিধি

রাজধানীর কাওরান বাজারের ঐতিহাসিক আম্বরশাহ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা মাজহারুল ইসলাম বলেছেন, ওয়াজ শুনতে হবে আমল ও আল্লাহর সন্তুষ্টির নিয়তে৷

কোনো বক্তা বা ব্যক্তিকে কেন্দ্র করে যেন ওয়াজ মাহফিলে না আসা হয় ৷ ওয়াজ যদি বক্তা কেন্দ্রিক হয়, তাহলে আল্লাহর কথা উপেক্ষা করার নামান্তর ৷ কারণ অন্য বক্তা তো আল্লাহর কথাই বলবেন ৷

কাওরান বাজার ব্যবসায়ীদের উদ্যোগ আয়োজিত ওয়াজ ও দু'আর মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা মাজহারুল ইসলাম এসব কথা বলেন ৷

মাওলানা মাজহারুল ইসলাম ব্যবসায়ীদের উদ্দেশ্য করে বলেন, মাহফিল করতে হবে হালাল টাকায় ৷ সুদ, ঘুষের টাকায় মাহফিল করলে কোনো ফায়দা হবে না ৷

মাদকের ভয়াবহতা ও বর্তমান যুব সমাজের প্রতি লক্ষ্য করে তিনি বলেন, প্রাচ্যের ঐতিহ্য ঢাকার অলি গলিতে খেয়াল করলে দেখা যাবে, সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শুরু হয় মাদকের আড্ডা ৷ অথচ আজকের যুব সমাজ হচ্ছে জাতির বড় সম্পদ ৷ মাদকাসক্তির জঘন্য প্রবনতা ব্যক্তির শারীরিক ও সামাজিক ক্ষতির পাশাপাশি তার জীবনের সকল সম্ভাবনাকে ধ্বংস করে দেয় ৷

তিনি আরো বলেন, বস্তুত এই ভয়াবহ সামাজিক ব্যাধি জীবন থেকে জীবন কেড়ে নেয় ৷
যে পরিবারে একজন মাদকাসক্ত রয়েছে, সেই পরিবারের দুঃখ-দুর্দশার কোনো অন্ত নেই ৷
তাই তরুণ ও যুব সমাজকে বলব নেশা পরিহার করে ইসলামের সুশীতল ছায়াতলে আসুন ৷

মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকিসহ (কুয়াকাটা) স্থানীয় ওলামায়ে কেরাম ৷


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ