বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফরিদপুরে অগ্নিকাণ্ড: ১৭ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম, ডেস্ক: ফরিদপুর সদর উপজেলার কানাইপুর খাসকান্দি মোড়ে সোমবার রাতে এক অগ্নিকাণ্ডের বিভিন্ন মালামালসহ ছোট-বড় ১৭টি দোকান পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

কানাইপুর বাজার থেকে কয়েক শ' গজ দূরের খাসকান্দি মোড় এলাকার একটি ওয়েল্ডিং কারখানা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফরিদপুর ও আশেপাশের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট এসে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন অফিসার মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে ফরিদপুর, রাজবাড়ী, মধুখালী ও বোয়ালমারীর ছয়টি ইউনিট আগুন নেভায়।

কানাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন জানান, আগুনে কয়েক লাখ টাকা ক্ষতি হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ