শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

এই এলাকায় কোন পুরুষ নেই, শুধু নারীদের বসবাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : এমন একটি এলাকা যেখানে কোন পুরুষের বসবাসের অনুমতি নেই। শুধু নারীদের বসবাস। এ এলাকাটি রয়েছে মিসরে। সামাহা নামক গ্রামটিকে মিসর সরকার বরাদ্দ করেছে বয়োবৃদ্ধ, বিধবা ও তালাকপ্রাপ্ত মহিলাদের জন্য। রাজধানী থেকে ১২০ কিলোমিটার দূরে দক্ষিণ মিসরে আসওয়ান শহর থেকে সামান্য দূরে ইদফো শহরের পাশে গ্রামটির অবস্থান ।

আহরাম-কানাডা এর এক প্রতিবেদনে বলা হয়,  এ এলাকায় তিন শতাধিক নারী বসবাস করেন পাশাপাশি এদের যে কেউ কোনো পুরুষের সঙ্গে সম্পৃক্ত হতে চাইলে তাকে তৎক্ষণাৎ বের করে দেয়া হয় গ্রাম থেকে। তারা দিনের বেলায় কৃষি জমি, ক্ষেত-খামারে কাজ করে আর রাতের বেলায় সন্তানদের পড়াশুনা করায়।

গ্রামটির চারপাশে কৃষি ভূমি। সরকার এই ভূমিগুলো বরাদ্দ করেছে মহিলারা যাতে গবাদি পশু ও মুরগি পালন ও চাষাবাদ করে জীবন ধারণ করতে পারে। এসবই তাদের জীবিকার একমাত্র উপকরণ।

গ্রামটিতে ৩০৩ পরিবারে শুধু মহিলা ও মেয়ে শিশুর বসবাস। প্রত্যেক মহিলাকে একটি করে বাড়ি ও এক খ- করে জমি বরাদ্দ দেয়া হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্প ও সংগঠনের পক্ষ থেকে তাদের গৃহসামগ্রী ও কৃষি উপকরণ সরবরাহ করা হয়। তাদেরকে স্বল্প মেয়াদী ঋণও দেয়া হয় কৃষিকাজের জন্য। তিন বছরের জন্য তাদের পশু পালনে দেয়া হয় আলাদা ঋণ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ