বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

আত্রাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইরলাস: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের আত্রাই ও রাণীনগর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আত্রাইয়ের কালিকাপুর ইউনিয়নে গণসংযোগ করছিলেন আওয়ামী লীগ নেতা নওশের আলী। নওগাঁ-৬ (আত্রাই- রাণীনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী। সে সময় স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলমের কয়েকজন সমর্থক সেখানে পৌঁছালে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রুপ নিলে দুই পক্ষের ৯ জন আহত হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ