শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বিমান হচ্ছে লাইব্রেরী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  গত ১৪ জানুয়ারি তুরস্কের কৃষ্ণসাগর তীরবর্তী ত্রবজোন বিমানবন্দরে অবতরণের আগে হঠাৎই ছিটকে পড়ে একটি বিমান। বরফাচ্ছন্ন রানওয়ে থেকে পিছলে গিয়ে আরেকটু হলেই কৃষ্ণসাগরে সলিলসমাধি ঘটতে যাচ্ছিল। কিন্তু অল্পতেই রক্ষা পেয়েছে বিমানের সব যাত্রী।খবর ডেইলি সাবাহার।

সেই বিমানটিকে এখন পাবলিক লাইব্রেরিতে রূপান্তরের চিন্তা করছেন দুর্ঘটনাস্থল ত্রবজোনের মেয়র ওরহান ফেবজি।

তুরস্কের একটি কোম্পানি পেগাগাস এয়ারওয়েজের মালিক । দেশটির অন্যতম শীর্ষ এই ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান আলীর কাছে বিমানটি সিটি করপোরেশনকে দান করে দেয়ার অনুরোধ করা হয়েছে।

যদিও দুর্ঘটনার চার দিনের মাথায়ই ক্ষতিগ্রস্ত বিমানটি সংস্কারের কাজ শেষ করে আবারও রানওয়েতে নেয়া হয়েছে। তবে পেগাসাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেয়রের চিন্তা অনুযায়ী বিমানটিকে পাবলিক লাইব্রেরিতে পরিণত করতে প্রয়োজনীয় পদক্ষেপ তারা নেবে। এতে সেদিনের দুঃস্মৃতিও ভুলে থাকা সম্ভব হবে, বলে মনে করছেন পেগাসাসের মহাব্যবস্থাপক মেহমেত তাওফিক।

বিমানের এই লাইব্রেরিতে বই পড়তে হলে সেই বিমানে উঠতে হবে সবাইকে। তবে বিমানে ওঠার জন্য কোনো ফি নেয়া হবে না।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ