বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ময়মনসিংহে আগুনে পুড়ে ছাই দুই গুদাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ময়মনসিংহের ফুলপুরে আগুনে পুড়ে ভষ্ম হয়ে গেছে পাট ও চালের দুই গুদাম। ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারের ধান মহালে রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, রাত ২টার দিকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ উপরে ভেসে ওঠলে স্থানীয় লোকজন বিষয়টি টের পান। এ সময় লোকজন হৈচৈ শুরু করলে আতঙ্কগ্রস্ত হয়ে ওঠে পুরো আমুয়াকান্দা বাজার ও আশপাশ এলাকা।

পরে ফুলপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে রাত আড়াইটার দিকে তারা আগুন নিভানো শুরু করে। প্রায় দেড় ঘন্টা প্রচেষ্টার পর রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফুলপুর পৌর শহরের আমুয়াকান্দা বাজারের ধান মহাল সংলগ্ন রেজাউল করিম রাজার পাটের আড়ৎ ও কাসেম সরকারের চালের আড়ৎ পুড়ে ভষ্ম হয়ে যায়। দুটি আড়ৎ পুড়ে গেলেও ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের প্রচেষ্টায় রক্ষা পায় বাজারের কোটি কোটি টাকার মাল সম্পদ।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারেন্টের শর্ট সার্কিট থেকে ওই আগুনের উৎপত্তি হতে পারে।  কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ফুলপুর স্টেশনের প্রধান আব্দুল হালিম বলেন, এই মূহুর্তে তা আন্দাজ করা যাচ্ছে না।

ফুলপুর ওসি একেএম মাহবুব আলম ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ