বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ

বিএনপিকে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় নিয়ে কোনো বিশৃঙ্খলা হলে কঠোরভাবে দমন করা হবে।

আজ শুক্রবার পুরান ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের ‘পরিবার দিবস’র অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। খালেদা জিয়ার সাজার রায় হলে পরিণতি ভয়াবহ হবে, সারা দেশে আগুন জ্বলবে—বিএনপি নেতাদের এমন হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অন্য কোনো সময়ের বাহিনীর সঙ্গে তুলনা করা যাবে না। তিনি বলেন, এই বাহিনী এখন অনেক পেশাদারি ও আধুনিক। এই বাহিনী জনগণের জানমাল রক্ষায় সম্ভাব্য সবকিছুই করবে।

দুর্নীতি দমন কমিশনের করা জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। খালেদা জিয়া এই মামলার আসামি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘রায়কে কেন্দ্র করে কোনো বিশৃঙ্খলা হলে নিরাপত্তা বাহিনী কঠোরভাবে দমন করবে। আমাদের নিরাপত্তা বাহিনীকে আগের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুলনা করা চলবে না। তারা জনগণের বন্ধু, তারা পেশাদার পুলিশ। কাজেই বিশৃঙ্খলা কিংবা ধ্বংসাত্মক কিছু ঘটলে আমাদের নিরাপত্তা বাহিনী ব্যবস্থা নেবে।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ