বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম :  চাঁপাইনবাবগঞ্জ শহরের একটি ছাত্রীনিবাস থেকে আরিফা খাতুন (২২) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় প্রফেসরপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

ওই ছাত্রী জেলার গোমস্তাপুর উপজেলার আলীনগর গ্রামের এনামুল হকের মেয়ে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ বলেন, ছাত্রীনিবাসের ছাত্রীদের কাছ থেকে মুঠোফোনে খবর পেয়ে সদর থানা-পুলিশের একটি দল সন্ধ্যার দিকে সেখানে যায়। কক্ষের দরজা ভেঙে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় আরিফার লাশ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের সময় পৌর কাউন্সিলর জিয়াউর রহমান সেখানে উপস্থিত ছিলেন।

পরে ঘটনাস্থল পরিদর্শন কের অন্য ছাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম।
ছাত্রীনিবাসের ছাত্রীরা জানান, আরিফা খাতুন রহনপুর ইউসুফ আলী কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী। তিনি ছয় মাস ধরে ছিলেন। এখান থেকে কোচিং করতেন।

শুক্রবার দুপুরে ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’র নিয়োগ পরীক্ষা দিয়ে ফেরেন। এরপর দুপুরের খাবার খেয়ে কক্ষে ঢোকেন। ওই সময় তাঁর রুমমেট ছিলেন না। বিকেলে অন্য ছাত্রীরা তাঁকে অনেক ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশে খবর দেন।

ওসি আরও জানান, আরিফা খাতুনের চাচা সিরাজুল হককে ঘটনা জানানো হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ