বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কুরআনকে যারা ধারণ করে তারা জঙ্গি হতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরআনকে যারা ধারণ করে তারা কখনও জঙ্গি হতে পারে না এমনটাই দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেন, প্রথমে বলা হতো মাদরাসা ছেলেরা জঙ্গি। কিন্তু আমি প্রথম বলেছি মাদরাসার সঙ্গে জঙ্গিবাদের কোন সম্পৃক্ততা নেই।

শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত আলিয়া মাদরাসা শিক্ষকদের মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আলিয়া মাদরাসার আলেমরা শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেন। একটা শ্রেণি ইসলাম ও মুসলমানকে কালিমা লেপন করতে জঙ্গিবাদ সৃষ্টি করছে। আমি বলতে চাই, ইসলাম এবং মুসলমানরা কখনই জঙ্গিবাদ বিশ্বাস করে না, তাদের কেউই এই জঙ্গিবাদের সঙ্গে সম্পৃক্ত না।

আমাদের দেশে কোন জঙ্গি নেই। কারণ আমাদের দেশের মানুষ আজান পড়লেই মসজিদে যায়। আমাদের দেশের মানুষ ধর্মান্ধ নয়, কিন্তু ধর্মভীরু।

তিনি বলেন, আলেমরা জঙ্গিবাদের বিরোধিতা করে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করছেন। আমি আপনাদের বলতে চাই, প্রধানমন্ত্রী আপনাদের প্রতি সহায়ক। তিনি আপনাদের ভালোবাসেন ও পছন্দ করেন। আপনাদের সব চাওয়া-পাওয়া বাস্তবায়নে তিনি কাজ করে যাচ্ছেন।

ইবতেদায়ি থেকে কামিল পর্যন্ত দেশের আলিয়া মাদরাসা জাতীয়করণের দাবিসহ চারদফা দাবিতে মহাসমাবেশে প্রায় লক্ষাধিক শিক্ষক-কর্মচারী উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ আওয়ামী লীগের বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন প্রমুখ জনসভায় উপস্থিত রয়েছেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ