বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মসজিদে ঢুকেও বাঁচতে পারল না নুরুজ্জামান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জীবন বাঁচাতে দৌড়ে মসজিদের ভেতর ঢুকেছিল নুরুজ্জামান। কিন্তু শেষ রক্ষা হলো না। প্রতিপক্ষের লোকজন মসজিদের ভেতরেই তাকে পিটিয়ে ফেলে রেখে যায়। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনী মণ্ডল ইউনিয়নের জশলদিয়া পদ্মা সেতুর পুনর্বাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান (২৬) জশলদিয়া গ্রামের হাছেন মোল্লার ছেলে। ইলিশ পরিবহনের যাত্রাবাড়ি কাউন্টারে কাজ করতেন তিনি।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে মাসুম নামে এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে নুরুজ্জামানের ওপর হামলা চালায়। এসময় নিজেকে রক্ষা করতে দৌড়ে জশলদিয়া পদ্মা সেতু পুনর্বাসন প্রকল্পের মসজিদে আশ্রয় নেন তিনি। কিন্তু হামলাকারীরা মসজিদের ভেতরে ঢুকে লাঠিপেটা করে তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ