বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নাম হিসেবে জার্মানিতে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে ‘মুহাম্মদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  জার্মানিতে ছেলে শিশুদের ‘মুহাম্মদ’ নামটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ‘মুহাম্মদ’ নামটি ২৬তম পছন্দের তালিকায় রয়েছে। গত এক দশকের কম সময়ের মধ্যে ৪১ ধাপ এগিয়ে নামটি এই অবস্তান অর্জন করেছে । খবর ডেইলি মেইল'র।

সোসাইটি ফর জার্মান ল্যাঙ্গুয়েজ জানিয়েছে , যদি মুহাম্মদ নামের বিভিন্ন বানান আমলে নেয়া হয় তাহলে এর অবস্থান আরও সামনে এগিয়ে আসবে। এমনকি আগামী তিন বছরের মধ্যে সেরা দশের তালিকায় চলে আসবে মুহাম্মদ ।

সোসাইটির ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড্রু ইওয়েল বলেন, এটা জার্মানিতে মুসলিম মাইগ্রেশনের কারণে হচ্ছে। এমনকি ২০২১ সালের মধ্যে মুহাম্মদ নামটি ১ নম্বর পছন্দের তালিকায় চলে আসবে।

উল্লেখ্য, কট্টর ইসলামবিদ্বেষী রাজনৈতিক দল এএফডির নেতা আর্থার ওয়েঙ্গারের ইসলাম গ্রহণের সংবাদ গণমাধ্যমে প্রচারিত হওয়ার সময়েই এমন একটি খবর প্রকাশ পেল। এছাড়া গত মে মাসের প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে লন্ডনে পছন্দের প্রথম ১০টি নামের তালিকায় মুহাম্মদ নামটি আছে ২য় নম্বরে। ২০১৬ সালে আমেরিকায় জন্ম নেয়া ৯৫৮ জন শিশুর নাম রাখা হয়েছে মুহাম্মদ। বিডি প্রতিদিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ