বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

নিউইয়র্কে বার্ষিক ক্যালেন্ডারে ঈদের ছুটির উল্লেখ নেই, বিপাকে কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাখাওয়াত উল্লাহ: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত হেউলেট-উডমিয়ার স্কুলের বার্ষিক ক্যালেন্ডারে ঈদের ছুটি উল্লেখ না করায় বিপাকে পড়তে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে। খবরটি জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ডে।

নিউজ ডে তাদের প্রতিবেদনে জানায়, ঈদ উল ফিতর এবং ঈদ উল আযহা- এই দুই ঈদের ছুটি প্রাথমিক খসড়ায় উল্লেখ থাকলেও পরে এই দুই দিনের ছুটি কেটে বাদ দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর এই সিদ্ধান্তের বিরোধিতা করে এই দুই ছুটি চাওয়া হলে তাদেরকে হয়রানির শিকার হতে হয়।

আরেক স্থানীয় সংবাদমাধ্যম জানায়, স্কুলটির পরিচালক এবং শিক্ষকদের অনুরোধ উপেক্ষা করেই এই দুই ছুটি বাতিল করে স্কুলের শিক্ষা বোর্ড।এই সিদ্ধান্তের চরম নিন্দা জানিয়েছে ইসলাম সমর্থিত বেশকিছু প্রতিষ্ঠান।

স্কুলের শিক্ষা বোর্ডের প্রেসিডেন্ট স্কট ম্যাকিনেস জানান, ‘এই দুই ঈদের ছুটি বাতিল করার মূল কারণ হচ্ছে যে এই দুই ছুটির জন্যে কোন ধার্মিক ক্রিয়াকলাপের শক্ত প্রমাণ নেই।’

এই সিদ্ধান্তের ফলে অনেকেই এই স্কুল থেকে নিজেদের সন্তানদেরকে বের করে নিয়েছেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ