বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

চট্টগ্রামে পুলিশ-গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : চট্টগ্রামে ভাটিয়ারি এলাকায় আসামী ধরতে গিয়ে পুলিশ ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশের গুলিতে ১ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১০ টার দিকে এই ঘটনা ঘটেছে।

সূত্রমতে, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় রাতে সাদা পোশাকে আসামি ধরতে যায় পুলিশ। এসময় এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলা ঠেকাতে পুলিশও গুলি করে।

রাত পৌনে ১১ টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে নেওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত নায়েক হামিদুর রহমান বলেন, গুলিবিদ্ধ অবস্থায় আনার পর সাইফুল ইসলাম (২২) নামে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত দুজন হলেন, ইমরান আলী জয় (১৯) ও কবির আহমেদ (৫৫)।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ