শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ইসলামে দীক্ষিত হলেন জার্মানির ইসলামবিদ্বেষী রাজনীতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
ডেস্ক

জার্মানের ইসলাম বিরোধী দল এবং 'অল্টারনেটিভ ফর জার্মান' (AfD) দলের রাজনীতিবিদ আর্থার ওয়াগনার ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন। ওয়াগনার তার এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কিছু বলতে অস্বীকার করে বলেন: "এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার"।

'অল্টারনেটিভ ফর জার্মান' দলটি এ বছরের শরতে ইসলাম ও শরণার্থী বিরোধী স্লোগান দেয়ার মাধ্যমে সেদেশের পার্লামেন্টে স্থান পেয়েছে।

আর্থার ওয়াগনার সম্প্রতি এক বক্তৃতায় বলেন, তিনি ইসলাম বিরোধী দল থেক পদত্যাগ গ্রহণ করেছেন। তবে এরসাথে ইসলাম ধর্ম গ্রহণের কোন সম্পর্ক নেই।

তিনি বলেন, আমি কোন চাপের মুখে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করিনি এবং কোন কিছুর বিনিময়ে এই সিদ্ধান্তের পরিবর্তন হবে না।

''অল্টারনেটিভ ফর জার্মান' দলের মুখপাত্র এ ব্যাপারে বলেছে, আর্থার ওয়াগনার ইসলাম ধর্ম গ্রহণের ফলে আমাদের কোন ক্ষতি হয়নি।

গত বছর এই দলের ইসলাম বিরোধী মূল শ্লোগান ছিল "জার্মানিদের জন্য ইসলাম নয়" এবং এই দলের দাবী জার্মানের সমাজ এবং মূল্যবোধের জন্য মুসলমানেরা হুমকি স্বরূপ।

সূত্র :  ইকনা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ