সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী নেত্রকোনায় পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর ‘দুই-তিন বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে’ 

রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধিতে পুতিনের সন্তোষ প্রকাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে মসজিদের সংখ্যা বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন। রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের সঙ্গে এক সাক্ষাতে তিনি এ সন্তোষ প্রকাশ করেন।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাশকোরতোস্তান (Bashkortostan) প্রজাতন্ত্রের রাজধানী উফা নগরীতে রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের বাসভবনে বুধবার রাতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রেসিডেন্ট পুতিন বলেন, ২০০০ সালে এই প্রজাতন্ত্রে মাত্র ১৬টি মসজিদ থাকলেও বর্তমানে সেই সংখ্যা ১,২০০-তে উন্নীত হয়েছে বলে তাকে কর্মকর্তারা তথ্য দিয়েছেন। এ প্রক্রিয়াকে সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ায় মসজিদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বোঝা যায় এদেশে ইসলামে প্রসার ঘটছে।

রাশিয়ার গ্রান্ড মুফতি তালাত তাজউদ্দিনের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ায় ইসলাম প্রবেশ ও এই ঐশী ধর্ম বিস্তারের ইতিহাস নিয়ে আলোচনা হয়। বৈঠকের আগে প্রেসিডেন্ট পুতিন উফা জামে মসজিদ পরিদর্শন করেন।

রাশিয়ার মুসলিম অধ্যুষিত প্রজাতন্ত্রগুলোর মধ্যে বাশকোরতোস্তান অন্যতম। এক লাখ ৪৩ হাজার বর্গকিলোমিটার আয়তনের এই প্রজাতন্ত্রের জনসংখ্যা প্রায় ৫০ লাখ।

এ ছাড়া, রাশিয়ার মোট ১৪ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে মুসলমানের সংখ্যা ২ কোটিরও বেশি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ