শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ২১ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি ‘মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর বীরত্ব ও আত্মত্যাগ জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়’  নকীব পদকে ভূষিত শরীফ মুহাম্মাদ, সমর ইসলাম ও কলরব নারায়ণগঞ্জে ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা-মহানগর কমিটি ঘোষণা যাত্রাবাড়ীতে দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা আজ নিজেকে ‘রাসুল’ দাবি করে ভিডিও প্রকাশ, ভণ্ড পীর গ্রেপ্তার অর্থমন্ত্রীর সঙ্গে পটিয়া মাদরাসার মুহতামিমের সৌজন্য সাক্ষাৎ শিক্ষা সিলেবাসে মহানবী সা.-এর জীবনী পাঠ্য করার প্রয়োজনীয়তা

খালেদা জিয়ার উপদেষ্টা তৈমুর আলম গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা এবং নারায়ণগঞ্জ বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে তাকে বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান বলেন, ২০১৫ সালের ৫ জানুয়ারি নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর চালানোর অভিযোগে তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে মামলা হয়। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও ছিল।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দিন আহমেদ জানান, তৈমুর আলম খন্দকারের বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা থাকায় আজ তাকে পুলিশ গ্রেফতার করেছে।

এদিকে তৈমুর আলম খন্দকারকে গ্রেফতারের প্রতিবাদে নারায়ণগঞ্জে আদালত চত্বরে বিক্ষোভ করছেন বিএনপিপন্থী আইনজীবীরা।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ