বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কুষ্টিয়ার আইলচারায় পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার আইলচারায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ওই দুই শিশু আপন চাচাতো ভাই বোন।

মঙ্গলবার বিকালে আইলচারা ইউনিয়নের বাগডাঙ্গা-খলিসাগুড়ি মাঠ পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খলিসাগুড়ি গ্রামের বদর উদ্দিনের একমাত্র পুত্র নাফিজ (৩) ও মন্ডলের  একমাত্র শিশু কন্যা রাবেয়া (৩) একসাথে বাড়ির পার্শ্ববর্তী খেলা করছিল।

বেশ কিছু সময় তাদের মা-বাবা খোঁজ না পেয়েতাদেরকে খুঁজতে থাকে। পরে বাড়ির লোকজন পার্শ্ববর্তী পুকুরের নালার মধ্যে পানির ভীতর থেকে তাদের লাশ উদ্ধার করে।

দু ভাইবোনের এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এসএস/