সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

রোহিঙ্গারা কোথায় ফিরবে: জাতিসংঘ দূতের প্রশ্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোর মানবিক পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা করছে জাতিসংঘ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত ইয়াংহি লি আলজাজিরা টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

তিনি বলেন, কয়েক মাস পরই বাংলাদেশে বর্ষাকাল শুরু হবে। বর্ষাকালে সেখানকার জনাকীর্ণ ক্যাম্পগুলোতে ভূমিধসের কারণে আমরা হয়তো অনেককেই হতাহত হতে দেখবো। অতিবৃষ্টির কারণে নানা ধরনের রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। রোহিঙ্গা ক্যাম্পগুলোর জনাকীর্ণ অবস্থার উন্নতি ঘটাতে সহযোগিতা করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসন পরিকল্পনা প্রসঙ্গে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূত বলেন, মিয়ানমারে এখনও রোহিঙ্গাদের ফিরে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয় নি। সবচেয়ে বড় কথা হলো তারা কোথায় যাবে? তারা জীবনযাপনের সব উপকরণ হারিয়ে ফেলেছে। ঘর-বাড়ি, জমি ও ফসল সবই গেছে।

তিনি আরও বলেন, রোহিঙ্গা শরণার্থীদেরকে প্রকৃত অবস্থা জানাতে হবে। এরপর তারা ফিরতে রাজি হলেই কেবল তাদেরকে সেখানে পাঠানো যেতে পারে। রোহিঙ্গাদের ফিরে যাওয়াটা হতে হবে স্বেচ্ছায়।

‍সূত্র: পার্সটুডে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ