শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

নেতানিয়াহুর অনুষ্ঠানের দাওয়াত প্রত্যাখান বলিউডের তিন ‘খানে’র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে একই অনুষ্ঠানে অংশ নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলিউডের তিন শীর্ষ খান- শাহরুখ খান, সালমান খান ও আমির খান। এমনটাই খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে।

গেল বৃহস্পতিবার মুম্বাইয়ে ইসরাইলি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বলিউড তারকাদের সম্মানে ‘শ্যালম বলিউড’ শীর্ষক অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, করন জোহর, ঐশ্বরিয়া রায়, বিবেক অবেরয়সহ খ্যাতিমান চলচ্চিত্রশিল্পী-কুশলীরা অংশ নিলেও তিন খান তাতে অংশ নেননি।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে ৬ দিনের সফরে ভারতে অবস্থান করছেন। রাজনৈতিক, ব্যবসায়ী, কূটনৈতিক ব্যক্তিদের পাশাপাশি বিশিষ্টজনের সঙ্গেও সাক্ষাৎ করছেন তিনি।

ওই অনুষ্ঠানে বলিউড স্টারদের অংশ না নেয়া নিয়ে চলছে নানা আলোচনা। টুইটারে অনেকে দাবি করছেন, বলিউড কিং শাহরুখ, মিস্টার পারফেকশনিস্ট আমির ও সালমান খানকে আমন্ত্রণ জানানো হলেও ইসরাইলি প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে থাকতে অস্বীকৃতি জানিয়েছিলেন তারা।

সিয়াসাত, মুসলিম মিরর, কাশ্মির নিউজ অবজারভারের মতো ভারত-পাকিস্তানভিত্তিক কয়েকটি পোর্টালেও এই খবর প্রকাশ করা হয়েছে। এরপর তা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়ে যায়। যদিও অনুষ্ঠানে যোগ দিতে তিন ‘খান’র অস্বীকৃতির খবরটি প্রথম সারির মিডিয়ায় দেখা যায়নি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ