বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ট্রেনে কাটা পড়ে দুই পা হারাল ঢাবি ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার সকালে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র।

আহত ছাত্রের নাম শফিকুল ইসলাম শান্ত (২২)। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের বড় চাকলি গ্রামের শাহজাহান আলী মাস্টারের ছেলে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

সিরাজগঞ্জ রেলওয়ে (জিআরপি) থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, সোমবার সকালে শান্ত নামের এক ছাত্র সিরাজগঞ্জ এক্সপ্রেসে ঢাকায় যাওয়ার জন্য কড্ডার শহীদ এম. মনসুর আলী স্টেশনে দাঁড়িয়েছিল। এসময় সিরাজগঞ্জ এক্সপ্রেসের চলন্ত ট্রেনটিতে ওঠার সময় তিনি পা পিছলে পড়ে যান। এতে তার দুই পা দ্বিখণ্ডিত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম জানান, আহত ছাত্রের দুই পায়ের অবস্থা আশঙ্কাজনক। এজন্য তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ