বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

আল্লামা কাসেমীর সুস্থতায় রোজা রাখলেন ৩৫০ ছাত্র শিক্ষক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ: দেশের শীর্ষ আলেমে দীন জামিয়া মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় রোজা রেখে বিশেষ দুআ অনুষ্ঠান করেছেন প্রায় ৩৫০ জন ছাত্র শিক্ষক।

আজ সোমবার জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণখান ঢাকাে'র সব ছাত্র শিক্ষক রোজা রাখেন এবং ইফতারপূর্ব বিশেষ মুনাজাত করেন।

আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ হয়ে গত ১৬ জানুয়ারি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের এই শীর্ষ আলেমের সুস্থতা কামনায় দেশে-বিদেশে বিভিন্ন স্থানে দোয়া মাহফিল হচ্ছে।

জামিয়া মুহাম্মাদিয়া আরাবিয়া দক্ষিণ খান ঢাকা'র শিক্ষা সচিব মাওলানা শফীকুর রহমান আওয়ার ইসলামকে বলেন, গতকাল বাদ এশা জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রিন্সিপাল আল্লামা কাসেমীর ছাত্র মাওলানা আবদুস সাত্তারসহ পরামর্শ করে আসাতিযায়ে কেরামগণ সিদ্ধান্ত নেন জামিয়া মুহাম্মাদিয়া দক্ষিনখান ঢাকার প্রধান উপদেষ্টা শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর আশু রোগ মুক্তির জন্যে রোজা রাখা হবে।

মুফতী মনসূরুল হকের সব বয়ান কিতাব ও মালফুজাত একসঙ্গে পেতে ইনস্টল করুন অ্যাপটি

তিনি বলেন, এশার নামাজের পর আমি ছাত্রদের সামনে শায়েখের অসুস্থতা ও তার দুনিয়াবিমূখতার জিন্দেগী নিয়ে কিঞ্চিৎ আলোচনা করে সিদ্ধান্ত জানিয়ে বললাম, আমরা বড়রা আগামীকাল শায়েখের সুস্থতা কামনায় রোজা রাখব। কিন্তু শতশত মাসুম বাচ্চার থেকে আবদার এলো আমরাও হুজুরের জন্যে রোজা রাখবো।

তিনি জানান, শেষ পর্যন্ত মাদরাসার সব ছাত্র শিক্ষক আজ রোজা রাখেন এবং ইফতারের পূর্বে বিশেষ মুনাজাত করা হয়।

আল্লামা কাসেমী’র সুস্থতায় দুআ চাইলেন হেফাজত মহাসচিব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ