বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

ইজতেমায় বাংলায় মোনাজাত; উচ্ছ্বসিত মুসল্লিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ
ইজতেমা ময়দান থেকে
বিশ্ব ইজতেমায় বাংলায় দোয়া হওয়ায় ইজতেমায় অংশ নেওয়া সাধারণ মুসল্লিরা উচ্ছাস প্রকাশ করেছেন। দীর্ঘদিন ধরে ইজতেমার দোয়া উর্দূ ভাষায় হয়ে আসছিল যা সাধারনণ মুসুল্লীরা বুঝতে অক্ষম। এবার বাংলায় দোয়া হওয়ায় তারা আনন্দিত হয়েছেন।

ইজতেমায় অংশ নেওয়া একাধিক মুসল্লির সঙ্গে কথা বললে তারা আওয়ার ইসলাম কে এমনটিই জানিয়েছেন।

ঝিনাইদহ থেকে  ইজতেমায় আসা কলেজ অধ্যাপক জাহাঙ্গীর আলমের কাছে জানতে চেয়েছিলাম বাংলায় দোয়া হওয়ায় কেমন লাগছে, রাষ্ট্র ভাষা বাংলা উল্লেখ করে তিনি আওয়ার ইসলাম কে বলেন, খুবই ভাল লাগছে নিজের মনের কথা গুলি বাংলায় শুনতে কার ভাল না লাগে বলুন!

গাজীপুর থেকে একজন বুয়েট শিক্ষক প্রকৌশলী রায়হানের কাছে বাংলায় দোয়া হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, আমি ২০০৯ সাল থেকে ইজতেমায় আসি এবারই প্রথম বাংলায় দোয়া হওয়াতে আমি আনন্দিত।

দেখুন, ইজতেমায় অংশ নেয়া বেশিরভাগ মানুষ বাংলা ভাষাভাষি এবং তারা সাধারণ মানুষ। যার দরুন দোয়া বাংলায় হওয়াতে তারা তাদের অনুভূতিটা সহজে বুঝতে পারে,এবং তাদের জন্যে দোয়াতে আমীন বলাটাও সহজ হয়।

সাভার থেকে আসা জামিয়া খাদিজাতুল কুবরা( রা.) এর প্রিন্সিপাল মাওলানা আবু ইউসুফ ইজতেমায় বাংলায় দোয়া হওয়াকে একটি সময় উপযোগি সিদ্ধান্ত  বলে মন্তব্য করেন। এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকার আশা ব্যাক্ত করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ