বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

সাহস থাকলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন, সরকারের প্রতি চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ রেজাউল করীম বলেছেন, বর্তমান সরকার দূর্নীতি ও দুঃশাসনে অতিতের যে কোনো সময়ের রেকর্ড ভঙ্গ করেছে। সরকারের জুলুম নির্যাতনে সাধারণ জনগণ অতিষ্ট।

সরকারর যতটা উন্নয়ন করছে তারচে বেশি প্রচার করছে উল্লেখ্য করে পীর সাহেব চরমোনাই বলেন, উন্নয়নই যদি করে থাকেন আপনাদের জনপ্রিয়তা যদি বেড়েই থাকে তাহলে সাহলে থাকলে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখুন জনগণ কী রায় দেয়।

আজ দুপুর ১২টায় ইসলামী বাইতুল মোকাররম পূর্ব গেটে আয়োজিত ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[caption id="attachment_69390" align="alignnone" width="500"] উপস্থিত সারাদেশ থেকে আগত ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও দর্শক শ্রোতা[/caption]

তিনি বলেন, সরকারের প্রত্যেকটি সেক্টরে দূর্নীতি হয়ে গেছে নিত্য নৈমত্তিক ঘটনা। এ অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। এভাবে দেশ চলতে পারে না।

 

ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতা-কর্মীদের উদ্দেশ্যে পীর সাহেব চরমোনাই বলেন,  রাষ্ট্র থেকে দূর্নীতি ও দুঃশাসনের মূলোৎপাটন করতে হলে ইশা ছাত্র আন্দোলনের কর্মীদের জোড়ালো ভুমিকা পালন করতে হবে। এজন্য ছাত্র আন্দোলনের কর্মীদের  আরো বেশি দায়িত্বশীলতা, সততা আমানতদারিতা অর্জন করতে হবে।

প্রধান অতিথির বক্তব্য শেষে পীর সাহেব চরমোনাই ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ২০১৮-১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন।

[caption id="attachment_69391" align="alignnone" width="500"] বক্তব্য রাখছেন সাবেক সভাপতি জি.এম রুহুল আমিন[/caption]

সংগঠনের সদ্য বিদায়ি সভাপতি জি.এম. রুহুল আমিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে শাইখ ফজলুল করীম মারূফ’কে সভাপতি, শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম’কে সহ-সভাপতি এবং মুহাম্মদ হাসিবুল ইসলাম’কে সেক্রেটারি করে ২০১৮-১৯ সেশনের কমিটি ঘোষণা করা হয়।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ