শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮


সব রোহিঙ্গাকে জায়গা দিতে পারবে না বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সামরিক বাহিনীর নির্যাতন থেকে বাঁচতে ছয় লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন। সব মিলিয়ে বাংলাদেশে এখন আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখ।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রোহিঙ্গা ইস্যু নিয়ে লিখেছেন এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সংবাদভিত্তিক জাপানি সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে। বাংলাদেশ কেন সব রোহিঙ্গাকে ঠাঁই দিতে পারবে না- এই বিষয় উল্লেখ আছে ওই নিবন্ধে।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনকে জাতিসংঘ ‘জাতিগত নিধনের প্রামাণ্য উদাহরণ’ হিসেবে অভিহিত করেছে উল্লেখ করে জয় লিখেছেন, ‘বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং তাদের সহায়তা করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছে। একইসঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য মিয়ানমারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি আগামী দুই বছরের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সম্মত হয়েছে দুই দেশ।’

সজীব ওয়াজেদ জয় জানান, রোহিঙ্গাদের আশ্রয় দিতে শরণার্থী শিবিরগুলোকে সম্প্রসারিত করা হয়েছে, সেগুলোতে বিভিন্ন ধরনের সেবার মান উন্নত করা হয়েছে। নতুন আশ্রয়কেন্দ্রও গড়ে তোলা হচ্ছে। সরকার রোহিঙ্গা শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করেছে, রোহিঙ্গাদের নিবন্ধন করছে।

রোহিঙ্গাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে বাংলাদেশের এসব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশ সফরে আসা পোপ ফ্রান্সিসসহ বিশ্বনেতারা।

তবে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরের মধ্যেই সীমিত রাখা ও তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ না দেওয়ার সমালোচনা করেছেন অনেকেই। এর জবাবে জয় বলেন, ‘এর মানে এই নয় যে রোহিঙ্গাদের প্রতি সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি আছে। বরং বাংলাদেশিদের নিরাপত্তা বিবেচনায় নিয়েই এই নীতি নেওয়া হয়েছে।’

গত ২৫ আগস্ট রাখাইনে সহিংসতার পর রোহিঙ্গাদের ওপর চালানো নিধনযজ্ঞের খবর গণমাধ্যমে উঠে এসেছে উল্লেখ করে জয় লিখেছেন, রাখাইনে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) বিরুদ্ধে সামরিক বাহিনীর ওপর হামলার অভিযোগ রয়েছে। আইএস ও আল কায়েদার সঙ্গে আরসার যোগসূত্র থাকলেও তারা তা অস্বীকার করে এবং রোহিঙ্গাদের অধিকারের জন্য লড়াই করছে বলে দাবি করে থাকে।

জয় লিখেছেন, ‘বাংলাদেশে আসা রোহিঙ্গাদের স্রোতের সঙ্গে সশস্ত্র আরসা সদস্যরাও ঢুকে পড়েছে। এতে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরগুলো উগ্রবাদের চারণভূমি হয়ে উঠতে পারে। এটাই বাংলাদেশের নিরাপত্তার জন্য শঙ্কার বিষয়।’

সজীব ওয়াজেদ জয় এরপর বিশ্লেষক রিচার্ড হরসির বক্তব্য তুলে ধরেন। ফিনান্সিয়াল টাইমসে