বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশে আসছেন দুই আন্তর্জাতিক ইসলামিক বক্তা ওমরাহ শেষে যুক্তরাজ্যে পৌঁছেছেন মুফতি আবুল হাসান এমপি হজ নিয়ে বিনামূল্যে আল ওয়াসির জুম মিট-আপ ১৫ আগস্ট ফাস্ট ফুডের নেতিবাচক প্রভাব দাম্পত্য জীবনেও পড়তে পারে: মাওলানা তারিক জামিল ৩০০ টাকায় ওমরাহ! গ্যাস-বিদ্যুৎসহ জ্বালানি নিরাপত্তায় সরকার ব্যর্থ: খেলাফত মজলিস পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা

আন্দোলনের প্রয়োজন নেই, নীতিমালা তৈরি করা হবে: শিক্ষকদের উদ্দেশ্যে আইনমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এমপিওভুক্তির জন্য শিক্ষকদের আন্দোলন করার কোনো প্রয়েজন নেই। প্রধানমন্ত্রী বলেছেন এমপিওভুক্তির ব্যাপারে নীতিমালা তৈরি করা হবে। নীতিমালায় যারা এমপিওভুক্তির আওতায় পড়বেন তারাই হবেন বলে জানিয়েছেন আইন মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন।

শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে মন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের পরে আর কোনো আন্দোলনের প্রয়োজন হয় না। আমাদের দিকে তাকালেই মমতাময়ী প্রধানমন্ত্রী সব দুঃখ কষ্ট বুঝতে পারেন।

বায়েক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মনিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন ও বায়েক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন ভূইয়া প্রমুখ।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ