শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

বাবার বিয়ে ঠেকাতে কারাগারে দুই মেয়ে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পুত্র সন্তানের আশায় দ্বিতীয় বিয়ে করবেন বাবা। আর বাবার বিয়ে ঠেকাতে অভিনব চেষ্টা চালান দুই বোন। বাবার জন্য হাসপাতাল থেকে সদ্যজাত পুত্রসন্তান চুরি করতে গিয়ে ধরা পড়েছেন দুই বোন শিবানী দেবী ও প্রিয়ঙ্কা দেবী। এমন ঘটনা ঘটেছে ভারতের রাজস্থানে। খবর হিন্দুস্তান টাইম।

দুই বোনের মধ্যে শিবানী একটি বেসরকারি স্কুলের শিক্ষিকা। আর প্রিয়ঙ্কা স্নাতক শ্রেণিতে পড়াশোনা করছেন। দুই বোনই বিবাহিতা।

রাজ্যের ভরতপুরের এক সরকারি হাসপাতাল থেকে এক নবজাতককে চুরির অভিযোগে মথুরা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

জানা গেছে, তাদের ১২ বছরের ভাই দুই বছর আগে মারা যায়। পুত্রসন্তানের আশায় বাবা ফের বিয়ের সিদ্ধান্ত নেন।

ছেলে হারানোর শোক, তার ওপর স্বামীর আবার বিয়ের প্ল্যান- সব মিলিয়ে তাদের মা অবসাদে ভুগছিলেন। মায়ের মুখে হাসি ফোটাতে চুরি করা বাচ্চাটিকে তার হাতে উপহার হিসেবে তুলে দেয়ার কথা ভেবেছিলেন দুই বোন। পুলিশি জেরায় তারা এ কথা জানিয়েছেন।
গত ১০ জানুয়ারি হাসপাতাল থেকে বাচ্চাটিকে চুরি করেন তারা। কিন্তু পুলিশ নবজাতক চোরকে খুঁজছে বলে সংবাদপত্র থেকে জানতে পারেন দুই বোন।

এতে ভয় পেয়ে তিন দিন পর বাচ্চাটিকে রারাহ গ্রামের কাছে দুধের বোতলসহ রাস্তার পাশে রেখে যান তারা। নবজাতকের সঙ্গে তারা একটি চিরকুট রেখে যান। এতে লেখা ছিল- বাচ্চাটিকে দেখামাত্র পুলিশকে খবর দিয়ে জানান এটিই ১০ জানুয়ারি থেকে নিখোঁজ নবজাতক।

ভরতপুরের পুলিশ সুপার অনিল কুমার তঙ্ক জানান, তদন্তকারীরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে দুই বোনকে চিহ্নিত করেন। ফুটেজে ওদের স্কুটারে উঠতে দেখা যায়।
তবে হাসপাতালের স্কুটার, সাইকেল পার্কিংয়ের এক লোকের সেই স্কুটারটির রেজিস্ট্রেশন নম্বর মনে ছিল। পরে ওই নম্বরের সূত্রে দুই বোনের খোঁজ পেয়ে যায় পুলিশ।

ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ (অপহরণ) ধারায় দুজনকে মথুরার স্বরূপা নওগাঁও থেকে গ্রেপ্তার করা হয়। বাচ্চা চুরির দায়ে অভিযুক্ত হন তারা। আরটিভি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ