শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

এবার রাজধানীতে প্রেমিকার ছুরিকাঘাতে আহত প্রেমিক!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়াার ইসলাম: বুধবার ১৭ জানুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন উদয়ন স্কুলের সামনে রাজধানীর শাহবাগে তরুণীর ছুরিকাঘাতে এক যুবক আহত হয়েছেন। আহত যুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ঘটনায় লাভলি আকতারকে গ্রেফতার করে শাহবাগ থানা হেফাজতে রেখেছে পুলিশ।

জানা যায়, অভিযুক্ত ছাত্রীর বাসা ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর থানার চন্দ্রপুর গ্রামে। সে ইডেন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক ছাত্রী। আর ছুরিকাঘাতে আহত যুবক আল আমিন (২৯) পুরান ঢাকার বাসিন্দা। সে পেশায় ব্যবসায়ী।

সূত্র জানায়, আল আমিনের সঙ্গে মেয়েটির দুই বছরের প্রেমের সম্পর্ক ছিলো। কিন্তু গত ছয় মাস তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিলো না। বুধবার হঠাৎ মেয়েটির সঙ্গে আল আমিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোড এলাকায় দেখা হয়। এ সময় মেয়েটি তার ব্যাগে থাকা ছুরি আল আমিনের কোমরে বসিয়ে দেন। পরে পথচারীরা মেয়েটিকে পুলিশের কাছে সোপর্দ করে এবং আল আমিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

শাহবাগ থানার ওসি আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রেমের সম্পর্কে কলহের জের ধরে লাভলি আকতার আলামিন হোসেনকে ছুরিকাঘাত করেন। লাভলিকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ