মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় গত ১৪ জানুয়ারি উলামাদের জোড়ে তাবলিগ জামাত, বিশ্ব ইজতেমা ও মাওলানা সাদকে নিয়ে চলমান সঙ্কটের ওপর এক গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মোহাম্মদপুর ঢাকার শাইখুল হাদিস ও মুহিউস সুন্নাহ শাহ আবরারুল হক রহ. এর খলিফা মুফতী মনসূরুল হক।
আওয়ার ইসলাম পাঠকদের জন্য তার বয়ানটি অনুলেখন করেছেন মাকসুদুল আহসান।
কুরআন শরিফের চার জায়গায় আসছে আম্বিয়ায়ে কেরাম চারটি কাজের দ্বারা দীন কায়েম করেছেন। ১ম পারার ১৯ নং পৃষ্ঠায়, ২য় পারার ২নং পৃষ্ঠায়, ৪র্থ পারার ১০ম পৃষ্ঠায় এবং ২৮ পারায় সুরা জুমুআয়।
চার জায়গায় আল্লাহ বলেছেন, নবীজির কাজ করার পদ্ধতি কী ছিল? (১) উম্মতের কাছে আয়াত পৌঁছে দিতে হবে- এর দ্বারা তামাম মুফাসসিরে কেরাম দাওয়াত ও তাবলিগ পছন্দ করেছেন। পৌঁছে দেয়া। পৌঁছে দেয়া হলো তাবলিগ।
(২) আত্মশুদ্ধির মেহনত করতে হবে। অন্তরের দশটি রোগ ও দশটি গুণ। একে বলে আত্মশুদ্ধি বা তাজকিয়ায়ে বাতেন।
(৩) তারা কুরআনের তা‘লিম দিবে। তারা কুরআনের তিলাওয়াতও শেখাবে এবং কুরআনের যে হুকুম আহকাম আছে অর্থাৎ আদেশ নিষেধ সেগুলোও শেখাবে।
(৪) হিকমাহ অর্থাৎ নবীজির সুন্নাত হাতে কলমে শেখাবে। কারণ নামাজ ফরজ হওয়ার পর আল্লাহর পক্ষ থেকে মানুষের সুরতে জিবরাঈল আ. কে পাঠানো হয়েছে হাতে কলমে কাজ দেখানোর জন্য।
নবীজিকে জিবরাঈল আ. হাতে কলমে ওজু শিখিয়েছেন। এমনকি ওজু করার পর লজ্জাস্থান বরাবর কাপড়ের উপরে কিছু পানি ছিটিয়ে দিতে বলেছেন যাতে ইবলিস এ ওয়াসওয়াসা না দিতে পারে যে- আরে পেশাবের ফোঁটা মনে হয় লেগে আছে।
নবীজি মে’রাজের পরে জোহরের পর থেকে দুই দিনে নবীজিকে দশ ওয়াক্ত নামাজের প্রশিক্ষণ দেয়া হয়েছে। নবীজি বাকি জিন্দেগি সাহাবায়ে কেরামকে প্রশিক্ষণ দিয়েছেন।
তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ রেখে গেছেন তার সবটার ওয়ারিশ আমরা। তাবলিগেরও ওয়ারিশ, তাসাউফেরও ওয়ারিশ, তা‘লিমে কুরআনেরও ওয়ারিশ, তা‘লিমুস সুন্নাহরও ওয়ারিশ। চারটি কাজেরই আমরা ওয়ারিশ।
মাওলানা ইলিয়াস রহ. কোত্থেকে সৃষ্টি হয়েছেন। দেওবন্দ থেকে। দাওয়াত ও তবলিগ এটা দেওবন্দের অবদান এবং উনাকে মেওয়াতে কে পাঠিয়েছেন? মাওলানা আশরাফ আলী থানবী রহ. পাঠিয়েছেন। তাই তাবলিগের মুরুব্বী থানবী, দাওয়াতুল হকেরও মুরুব্বী থানবী রহ.।
একবার কিছু লোক চà