বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

উত্তর সিটির উপনির্বাচনে সেনা মোতায়েনের দাবি বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, সেজন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহল কবির রিজভী।

সোমবার দুপুরে বেলা সা‌ড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান তিনি।

তিনি বলেন,   সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে হলে সেনা মোতায়ন করতে হবে।

একই সঙ্গে এই উপ-নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেন বিএনপির এই নেতা।

রুহুল কবির রিজভী ব‌লেন, শেখ হাসিনার আমলে গণতন্ত্রের কোনো স্পেস নেই। এই স্বৈরাচারী সরকার লোক দেখানোর জন্য মা‌ঝে মা‌ঝে নির্বাচন নামক শিরোনাম ব্যবহার করে।

ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশন উপ‌ নির্বাচন আ‌দৌ হ‌বে কী না জনম‌নে শঙ্কা স‌ন্দেহ র‌য়ে‌ছে জেনেও বিএনপি এই নির্বাচনে অংশ নিচ্ছে বলে জানিয়ে রিজভী বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। তারপরও সং‌কো‌চিত গণতন্ত্র‌কে সম্প্রসারণ কর‌তে আমরা যতটুকু সু‌যোগ পা‌চ্ছি আ‌ন্দোল‌নের অংশ হি‌সে‌বে স্থানীয় পর্যা‌য়ের সকল নির্বাচ‌নে অংশ নি‌চ্ছি।

রুহল কবির রিজভী অভিযোগ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরীক্ষায় নির্বাচন কমিশন (ইসি) পাস করতে পারেনি। বর্তমান নির্বাচন কমিশন এখন পর্যন্ত যেসব স্থানীয় সরকার নির্বাচন করেছে, তাতে তারা ক্ষমতাসীনদের আঙ্গাবাহী ভূমিকা পালন করেছে।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ