বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

৬ হাজার শিক্ষক নিয়োগ দিতে পারবো: গণশিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ রবিবার বিকেলে জাতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদির এক সম্পূরক প্রশ্নের জবাবে  প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, অচিরেই প্রতিটি স্কুলে চারজন করে অর্থাৎ ১৫শ স্কুলে ছয় হাজার শিক্ষক নিয়োগ দিতে পারবো। এরইমধ্যে শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

মন্ত্রী বলেন, বিদ্যালয়হীন গ্রামে যে ১৫শ স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, সেসব স্কুলে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। আদালতে মামলা থাকার কারণে আমরা ওই ১৫শ স্কুলে শিক্ষক দিতে পারিনি। অন্য স্কুল থেকে শিক্ষক নিয়ে এসব স্কুল চালানো হচ্ছে।

চট্টগ্রামের সংসদ সদস্য সামসুল হক চৌধুরীর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিদ্যালয়হীন গ্রাম আর এখন নেই। মাত্র চারটি বাকি আছে। এছাড়া চর ও হাওর অঞ্চলে কিছু গ্রাম আছে যেখানে বিদ্যালয় নেই। এজন্য আরো এক হাজার স্কুল করার চাহিদা দিয়ে প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় চর ও হাওর অঞ্চলে বিদ্যালয় করা হবে।

মেজর (অব.) রফিকুল ইসলাম (বীর উত্তম) এর সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যেসব স্কুলে ক্লাস রুমের সংকট রয়েছে সেগুলো চাহিদার ভিত্তিতে পূরণ করা হবে। এরজন্য ১২ হাজার কোটি টাকা ব্যয়ে ৬৫ হাজার ক্লাসরুম করা হবে। যেখানে ছাত্র-ছাত্রী বেশি সেসব স্কুলে এই ক্লাসরুম করা হবে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ