বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

৬ মাসের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:আজ রবিবার ১৪ জানুয়ারি সচিবালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে  তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্যে সরকার মজুরি বোর্ড ঘোষণা করেছে। এই বোর্ড আগামী ৬ মাসের মধ্যে শ্রমিকদের বেতন নির্ধারণ করে সুপারিশ করবে। আগামী ডিসেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি নির্ধারণ করে তা ঘোষণা করা হবে। বলেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি থাকবেন সিদ্দিকুর রহমান এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে থাকবেন শামসুন্নাহার ভূইয়া। বোর্ডের স্থায়ী সদস্যদের মধ্যে থাকবেন চেয়ারম্যান সাবেক জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন শ্রম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আফরোজা খান, সাবেক সভাপতি ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ, বিজিএমইএ ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান প্রমুখ।

এর আগে ২০১৩ সালে সর্বশেষ পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করে সরকার।সেসময় পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ৫ হাজার ৩০০ টাকা। শ্রম ও আইন অনুযায়ী ৫ বছর পর শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ঘোষণা করার কথা রয়েছে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ