বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

বয়ান করছেন মাওলানা যুবাইর; ১১ টায় মুনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুনায়েদ শোয়েব
ইজতেমা র মাঠ থেকে 

টঙ্গির তুরাগ তীরে চলমান তাবলিগ জামাতের ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ দিন আজ। আজ বেলা ১১টায় আখেরী মুনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্বের ইজতেমা।

মুনাজাত পূর্ব বয়ান করেছেন রাজধানী কাকরাইলের তাবলিগের মারকাজ মসজিদের শুরা সদস্য হাফেজ মাওলানা মোহাম্মাদ জোবায়ের । সকাল ১০ টা থেকে তিনি বয়ান শুরু করেছেন এবং মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করবেন।

এদিকে, সকাল সোয়া ৮টা থেকে কাকারাইলের মুরুব্বি মাওলানা আবদুল মতিন হেদায়েতি বয়ান করেছেন।

কাকরাইলের মারকাজের এই দুই মুরুব্বির আলোচনা ও দোয়া পরিচালনার মধ্য দিয়ে তাবলিগ জামাতের  ৫৩ তম ইজতেমা শেষ হবে।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ রোববার (১৪ জানুয়ারি) আখেরি মুনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ