বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

প্রার্থী চূড়ান্ত না করেই মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত বিএনপির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে প্রার্থী ঠিক করার জন্য গতকাল বৈঠকে বসলেও তা চূড়ান্ত করতে পারেনি দলটি। তবে মনোনয়নপ্রত্যাশীদের কাছে আজ থেকে ফরম বিক্রির সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে।

শনিবার রাতে এই সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র পদে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা রোববার বিকেল ৪টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করতে পারবেন। পরদিন বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ আবেদন ফরম জমা দিতে হবে। ওই দিন রাতেই গুলশানের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে সাক্ষাৎকার দিতে হবে। এরপর প্রার্থী চূড়ান্ত করা হবে।

বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব‌্যারিস্টার মওদুদ আহমদ, ব‌্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ