বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

আ.লীগের মনোনয়ন ফরম কিনেছেন ১২ জন; জমা দিলেন ৩ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে এ পর্যন্ত ১২ জন আবেদন ফরম নিয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) প্রথম দিনে আট জন মনোনয়ন ফরম কিনেন। এর মধ্যে তিন জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারি) ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির কার্যালয়ে বিকাল ৫ টা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো মনোনয়ন চেয়ে আবেদন ফরম বিক্রি ও জমা নেয়া হয়।

দ্বিতীয় দিনে মো. আবেদ মনসুর, ইয়াদ আলী ফকির, শামীম হাসান, মো. মমতাজ উদ্দিন আহম্মেদ (মেহেদী) মনোনয়ন ফরম কিনেছেন।

এর আগে মনোনয়ন বিক্রির প্রথম দিনে রাসেল আশেকী, আদম তমিজি হক, বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট আতিকুল ইসলাম, মনিপুর স্কুলের অধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, মুহাম্মদ শাহ আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক জোবায়ের আলম, এফবিসিসিআই’র সাবেক ভাইস-প্রেসিডেন্ট হেলাল উদ্দিন (হেলাল) ও রমনা-তেজগাঁও এলাকার সাবেক সংসদ সদস্য ডাঃ এবিএম ইকবাল মনোনয়ন ফরম কিনেন।

এদিকে দ্বিতীয় দিনে বিকাল সাড়ে ৪টায় মনোনয়ন ফরম জমা দিয়েছেন হেলাল উদ্দিন (হেলাল) ও ডাঃ এবিএম ইকবাল। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের কাছে তারা মনোনয়ন ফরম জমা দেন। এর আগে প্রথম দিনে মনোনয়ন ফরম নিয়েই জমা দেন আদম তমিজি হক।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ