বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভৈরব শাহী মসজীদের খতিব মাওলানা নোমানীর জানাযা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান 
কিশোরগঞ্জ প্রতিনিধি
তারানায়ে দারুল উলুম দেওবন্দের কিংবদন্তি গায়ক, ভৈরব ইমাম উলামা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, ও রাণীর বাজার শাহী মসজিদের খতিব হযরত মাওলানা হুসাইন আহমদ নো'মানী  রহ. এর এর জানাযা আজ দুপুর ২ টায় ভৈরবের প্রস্তাবিত ট্রমা হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বেলা দুইটা ৩০ মিনিটে ভৈরবের ওমর বিন খাত্তাব তাহফিজুল কুরআন মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মাদ জাবের, জানাজে শেষে দাফনের জন্য লাশ গাড়িতে করে মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এ নিয়ে যাওয়া হয়েছে বলে আমাদেরকে জানান।

জনাজায় উপস্থিত ছিলেন বেফাকের কেন্দ্রীয় সহ-সভাপতি, জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জের প্রিন্সিপাল আল্লামা আজহার আলী আনোয়ার শাহ, বিশিষ্ট মুফাসসির মাওলানা যোবায়ের আহমদ আনসারী, খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্ঠা পরিষদ সদস্য ও গহরপুর জামিয়ার প্রিন্সিপাল মাওলানা মুসলেহুদ্দীন রাজু,  জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বি,এন,পির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম,

আরিফ মিয়া, খেলাফত মজলিসের কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুল আহাদ সাহেব, ভৈরব কমকমলপুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান কাসেমী, কুলিয়ারচর নুরুল উলুমের প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ূম খান,বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন,

বাসষ্ট্যন্ড নুরানী মসজিদের খতিব মাওলানা এনায়েতুল্লাহ ভৈরবী, ভৈরব ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল-আমিন,আওয়ামীলীগের ভৈরব থানা সভাপতি সায়দুল্লাহ মিয়া,সেক্রেটারি জাহাঙ্গীর আলম সেন্টু, হাজী রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা হাজী রফিকুল ইসলামসহ হাজারো ধর্মপ্রাণ মুসলমান।

এইচজে