বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

ফতুল্লায় পবিত্র কোরআন অবমাননাকারী হাসান গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  নারায়ণগঞ্জের ফতুল্লায় কোরআন শরীফ অবমাননাকারী হাসান উল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ শনিবার সকালে মেঘনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসান উল ইসলাম ফতুল্লার পূর্ব দেলপাড়া এলাকার মাছ মজিবুর রহমানের ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন (পিপিএম) জানান, মেঘনাঘাট এলাকা থেকে হাসান-উল ইসলামকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি হাসান উল ইসলাম তার নামে ফেসবুক আইডিতে কোরআন শরীফ অবমাননা করে কয়েকটি ছবি পোস্ট করে। এতে ছবিটি ফেসবুকে ভাইরাল হয়ে উঠে। এনিয়ে ফতুল্লায় তোলপার সৃষ্টি হলে স্থানীয় মসজিদের ইমামরা জুমার নামাজ শেষে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। এতে বিভিন্ন এলাকার কয়েক হাজার মুসলমান স্থানীয় একটি মাঠে ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভ করে।

এসময় বিক্ষোভ সমাবেশে ফতুল্লা মডেল থানার ওসি কামাল উদ্দিন(পিপিএম) উপস্থিত হয়ে মুসল্লীদের শান্ত করেন। পরে হাসান উল ইসলামের বড় ভাই হেদায়েত উল ইসলামকে আটক করে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ