বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

কুয়াশার কারণে দেশের প্রধান ৩ ঘাটে নৌযান চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুয়াশার কারণে দেশের প্রধান ৩ ঘাট দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঁঠালবাড়ি ও চাঁদপুর-শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

দুর্ঘটনা এড়াতে এসব পথে লঞ্চ ও স্পিডবোট চলাচলও বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার গভীর রাতে কুয়াশা বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে।  যা এখনও বন্ধ আছে।

বিষয়টি নিশ্চতি করেছেন ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন। তিনি জানান, দৌলতদিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পার হওয়ার অপেক্ষায় রয়েছে।

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধের খবর জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের এজিএম শাহ নেওয়াজ খালেদ।

মাঝ নদীতে সাতটি ফেরি আটকা পড়েছে বলেও জানান তিনি।

ঘন কুয়াশায় চাঁদপুর-শরীয়তপুর নৌপথেও ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি চাঁদপুর হরিনা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ জানান, দুই ঘাটে দুই শতাধিক যানবাহন আটকা পড়েছে।

কুয়শায় কেটে গেলে নৌপথে যান চলাচল শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ