বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২২ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
পশ্চিমবঙ্গে ১২৭৯টি মসজিদ থেকে মাইক ও লাউড স্পিকার অপসারণ ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে সাভারে মতবিনিময় সভা নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতির নির্দেশনা জমিয়তের যুক্তরাষ্ট্রের অস্ত্র ভাণ্ডার নিয়ে তথ্য ফাঁস, ক্ষুব্ধ ট্রাম্পের কড়া বার্তা আধুনিকতার নামে আমরা কী হারাচ্ছি? ক্যাম্পাসে সব ছাত্রসংগঠনের কর্মসূচি স্থগিতের আহ্বান জবি ছাত্রদলের হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল আরও ৬ জনের সিলেটে শিশু ধর্ষণচেষ্টা–হত্যা মামলার রায়, একজনের মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন ১৬ আগস্ট, ৪ বছরে পাবে ১ কোটি ৬০ লাখ পরিবার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা জবি ছাত্রদলের

এই প্রথম ইজতেমার মুনাজাত ও হেদায়েতি বয়ানে কাকরাইলের মুরুব্বি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মাদ
আওয়ার ইসলাম

এবারের বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাতের আগে হেদায়েতি বয়ান পেশ করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের মারকাজ মসজিদ কাকরাইলের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন। আর আখেরি মোনাজাত পরিচালনা করবেন কাকরাইল মারকাজের শুরা সদস্য  হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের।

টঙ্গীর তাবলিগের মুরব্বী গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল (১২জানুয়ারি) রাতে তাবলিগ শীর্ষ জামাতের মুরব্বীদের বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার  ৫৩তম আসরে এই প্রথম বাংলায় হেদায়াতি বয়ান করবেন বাংলাদেশের কাকরাইলের মুরুব্বি মাওলানা আব্দুল মতিন ও  হাফেজ মাওলানা জোবায়ের  আখেরী মোনাজাত পরিচালনা করবেন। এর আগে বাংলাদেশের আলেমরা গুরুত্বপূর্ণ এই কাজ দুটি কখনো করেনি বলে জানা যায়।

সাধারণত শেষ দিনের হেদায়েতি বয়ান ও আখেরী মোনাজাত দিল্লি মারকাজ থেকে আসা মুরুব্বিরা করে থাকেন এবং তা উর্দু ভাষায় হয়ে আসছে দীর্ঘদিন ধরে।

কিন্তু  এবার ইজতেমায় ভারতের দিল্লিরি  নিযামুদ্দিন মারকাজের মুরুব্বি মাওলানা সাদ কান্ধলভী ইজতেমায় অংশগ্রহণ করতে না পারায় এই প্রথম বাংলাদেশী আলেমরা শেষ দিনের গুরুত্বপূর্ণ কাজ দুটি আঞ্জাম দেবে বলে জানা যায়।

প্রসঙ্গত,  আগামীকাল রোববার (১৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে ইজিতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হবে ।

উল্লেখ্য যে, ৫৩তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপ রোববার (১৪ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হবে। ৪ দিন বিরতির পর আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপ শেষ হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ