বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কেমুসাস সিলেট সহ বাংলাভাষী মানুষের জন্য বাতিঘর: এম এ মান্নান এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমদাদ ফয়েজী: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেটের ইতিহাস-ঐতিহ্যের অংশ।

সিলেটের সামগ্রিক ইতিহাসকে পর্যালোচনা করলে এটা নিশ্চিত করে বলা যায়, সাহিত্য সংসদ সিলেট তথা বাংলাভাষী  মানুষের জন্য বাতিঘর। কেমুসাস যেমনি সাহিত্য-সংস্কৃতি ক্ষেত্রে অবদান রাখছে, তেমনি বর্তমান সরকারও শিক্ষা, সাহিত্য-সংস্কৃতির বিকাশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

নতুন প্রজন্ম যাতে পরিপূর্ণ শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সে ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক। আমাদের জীবনে সত্যিকার উন্নয়নের ছোঁয়াকে স্পর্শ করতে শিক্ষা-সংস্কৃতি লালনের মাধ্যমে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশের প্রাচীন সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত কেমুসাস সাহিত্য সম্মেলন ২০১৮ ও প্রফেসর কবি নৃপেন্দ্রলাল দাশকে নবম কেমুসাস সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদের সভাপতি প্রবীণ শিক্ষাবিদ প্রফেসর মো. আব্দুল আজিজের সভাপতিত্বে গতকাল শুক্রবার সংসদের শহীদ সোলেমান হলে এই সাহিত্য সম্মেলন ও সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেমুসাস সাহিত্য সম্মেলন ও পুরস্কার প্রদান অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সহ সভাপতি আ ন ম শফিকুল হক, শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমুসাসের সাবেক সভাপতি হারুনুজ্জামান চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মানিক, কবি লাভলী চৌধুরী।

সম্মেলনের মূল বিষয় ‘সিলেটের মননশীল সাহিত্য চর্চা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি কামাল তৈয়ব।

বিশিষ্ট সাহিত্যিক, ভাষাসৈনিক সৈয়দ মুজতবা আলীকে নিবেদিত সাহিত্য সম্মেলন ও সাহিত্য পুরস্কার অনুষ্ঠানে সৈয়দ মুজতবা আলীর পরিচিতি পাঠ করেন সংসদের সহ সভাপতি সেলিম আউয়াল।

সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রফেসর কবি নৃপেন্দ্রলাল দাশের পরিচিতি পাঠ করেন সংসদের সহ সাধারণ সম্পাদক সৈয়দ মবনু।

অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংসদের সাধারণ সম্পাদক অধ্যাপক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত প্রফেসর কবি নৃপেন্দ্রলাল দাশের হাতে সংসদের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। প্রধান