বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সোনাইমুড়ীতে ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় শাকিল (২১) নামে এক ছাত্রলীগ কর্মীকে গুলি করে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ওই উপজেলার দেওটি ইউনিয়নের বাজারে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনার সঙ্গে জড়িত রাসেল ও আরমান নামে দুই জনকে আটক করেছে পুলিশ।

শাকিল ওই উপজেলার দেওটি ইউনিয়নের আমিরাবাদ গ্রামের আবুল হাশেমের ছেলে ও ছাত্রলীগের কর্মী ছিলেন।

নিহতের বন্ধু জাহিদ আলম অভি জানান, মঙ্গলবার সারাদিন স্থানীয় একটি নুরানী মাদরাসায় ভর্তি মাইকিং করেন শাকিল। রাতে মাইকিং করে যাওয়ার সময় দেওটি বাজারে চা নাস্তা খেতে নামেন। এসময় হঠাৎ স্থানীয় সন্ত্রাসী লিটন ও আজগরের নেতৃত্বে ৭/৮ জন যুবক শাকিলকে গুলি করে। এতে সে গুরতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে শাকিলকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে চৌমুহনী নামক স্থানে তার মৃত্যু হয়।

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র জব্দ করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ