শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

চলে গেলেন সৌদির ১৪৭ বছর বয়সী শেখ আলি আল আলাকমি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

নাম শেখ আলি আল আলাকমি এবং মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ১৪৭ বছর। সৌদি আরবের সবচেয়ে বয়োবৃদ্ধ ব্যক্তি  হিসেবে ধরা হত এই ব্যক্তিকে।

দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস জানিয়েছে,  শেখ আলি আল আলাকমি গত সপ্তাহে মারা গেছেন।

খবরে বলা হয়,  আলাকমি ব্রেন স্ট্রোকে মারা গেছেন। যদিও অনেক আগেই তার ছেলে মারা গেছেন।

আলাকমির পরিবারের কাছ থেকে তার এতো দিন বেঁচে থাকার রহস্যের কথা জানতে চাইলে তারা বলেন, আলাকমি সবসময় অরগ্যানিক খাবার খেতেন। গাড়ির পরিবর্তে সবসময় হেঁটে চলতেন তিনি।

তার পরিবার আরো জানিয়েছে, তিনি হাঁটাহাঁটি খুবই পছন্দ করতেন। এতোটাই পছন্দ করতেন যে, একবার আভায় নিজ বাড়ি থেকে হেঁটে তিনি মক্কায় হজ করতে গিয়েছিলেন। এই পথটাও কম নয়। তাও প্রায় ছয়শ কিলোমিটারের ওপরে।

ইয়াহইয়া আল আলেকামি নামের পরিবারের এক সদস্য বলেছেন, শেখ আলি সবসময় নিজের খেতের অরগ্যানিক খাবার খেতেন। তার খাবার তালিকায় ছিল গম, ভুট্টা, বার্লি ও মধু। তিনি নিজের খামারের গবাদি পশুর মাংস খেতেন। শেখ আলি প্রক্রিয়াজাত খাবার ও ভুরিভোজ এড়িয়ে চলতেন।

মৃত্যুর আগে শেখ আলি বলেছেন, আগেই জীবন সুন্দর ছিল। এখন মানুষ বা কোনো কিছুই আর আগের মতো নেই। আমার প্রজন্মের আর কেউ বেঁচে নেই। তাই আমি মানুষের মধ্যে একাকী অনুভব করি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ