বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

রাতে চিজবার্গার খান ট্রাম্প, তাই আলাদা বিছানায় ঘুমান মেলানিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাতে বিছানায় বসে চিজ বার্গার খান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে যারপরনাই বিরক্ত হন স্ত্রী মেলানিয়া ট্রাম্প। তাই দুজনেই রাতে আলাদা ঘরে আলাদা বিছানায় ঘুমান। এমনটিই দাবি করেছেন ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প’ বইয়ের লেখক মাইকেল উলফ।

উলফ তার বইয়ে দাবি করেছেন, ৪৭ বছর বয়সী সাবেক মডেল মেলানিয়া আর তাঁর স্বামী ট্রাম্পের সঙ্গে এক ঘরে এক বিছানায় রাত কাটান না। রাতে যাতে কেউ কাউকে বিরক্ত করতে না পারেন সেজন্য দু’জনেই প্রতিরাতে আলাদা ঘরে নিজেদের দরজা বন্ধ করে দেন।

বইটিতে বলা হয়েছে, মেলানিয়া নিজেই স্বামীর সঙ্গে ঘুমাতে অনাগ্রহী। এর কারণ হিসেবে বলা হয়েছে, স্বামী ট্রাম্প রাতে বিছানায় বসে চিজবার্গার খান, যা মোটেই পছন্দ করেন না মেলানিয়া।

শুধু তাই নয়, ট্রাম্পের ঘরে একসঙ্গে তিনটি টিভি চলে। এবং প্রতিদিন ভোরের দিকে ঘুমাতে যান ট্রাম্প। স্বামীর এই রুটিন অপছন্দ মেলানিয়ার।

তিনি আরো জানিয়েছেন, ম্যাকডোনাল্ডসের খাবার ট্রাম্পের ভীষণ পছন্দ হলেও মেলানিয়ার সেটি একেবারেই অপছন্দ। আর এসব কারণে দীর্ঘদিন ধরেই দু'জনে আলাদাভাবেই রাত কাটাচ্ছেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ