আওয়ার ইসলাম: বিশ্বের প্রতিটি দেশে প্রায় সব ভাষাতেই নানা বিষয়ের বই রয়েছে। বাংলা ভাষাতেও এর ব্যাতিক্রম নয়। বাংলাদেশ নামক ছোট্ট এই দেশে বাংলা ভাষায় গ্রন্থ প্রকাশনা ও বিক্রির ইতিহাসও বেশ সমৃদ্ধ। হালে এসে প্রযুক্তির ডানায় ভর করে বই বিক্রির পদ্ধতিতে গতি এসেছে। সহজ হয়েছে বই ক্রয় করার পদ্ধতি।
বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান গড়ে ওঠার মাধ্যমে অতীতের তুলনায় বাংলা ভাষায় প্রকাশিত বইয়ের বিক্রিও বেড়েছে, এমনটাই মতামত ব্যক্ত করেছেন অনেক বিশেষজ্ঞরা। বাংলাদেশে গড়ে ওঠা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মাঝে বই অন্যতম একটি প্রতিষ্ঠান রকমারি.কম।
রকমারি.কম হচ্ছে বাংলাদেশে অন্যতম জনপ্রিয় পণ্য কেনার বা ই-বাণিজ্য প্রতিষ্ঠান। রকমারি.কম বলতে গোটা বাংলার মানুষের কাছে যে কথাটি স্পষ্ট সেটা হলো— বাংলাদেশসহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে প্রকাশিত বই ঘরে বসে কিনতে চাইলে রকমারি.কমের বিকল্প নেই।
এছাড়া বই ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রকমারি.কমকে বাংলার অ্যামাজনও বলা হয়।
রকমারি.কম থেকে ২০১৭ সালে বাংলাদেশে যে সব বই বেশি বিক্রি হয়েছে, তার মধ্য থেকে সর্বাধিক বিক্রিত ১০টি বইয়ের তথ্য নিয়ে আমাদের আজকের আয়োজন— ২০১৭ সালে বাংলাদেশে যে ১০টি বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে।
ফিচারটি তৈরি করেছেন আমাতুল্লাহ ইউসরা। তথ্য দিয়ে সহযোগিতা করেছেন রকমারি.কমের হেড অফ কমিউনিকেশন এন্ড ইনবাউন্ড মার্কেটিং মাহমুদুল হাসান সাদি।
১০. শেষ চিঠি। বইটি লিখেছেন আয়েশা ফয়েজ। জীবনী ও স্মৃতিচারণ ক্যাটাগরির বই এটি। ২০১৭ সালে অনুষ্ঠিত একুশে বইমেলাতে বইটি প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে তাম্রলিপি। বইটির মূল্য ১৬০ টাকা। প্রচ্ছদ করেছেন আহসান হাবীব।
২০১৭ সালে রকমারি.কম থেকে যে সব বাংলা বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তার তালিকার দশম স্থানে রয়েছে এই বইটি। আয়েশা ফয়েজ বিখ্যাত একজন রত্নগর্ভা মা। তার ছেলেরা হলেন হুমায়ুন আহমেদ, মুহাম্মদ জাফর ইকবাল এবং আহসান হাবীব। রকমারি.কম থেকে বইটি কিনতে চাইলে ক্লিক করুন এই লিঙ্কে এবং অর্ডার করুন।
৯. ইচ্ছা পূরণ। বইটির লেখক মুহম্মদ জাফর ইকবাল। ২০১৭ সালে রকমারি.কম থেকে যে সব বাংলা বই সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, তার তালিকার নবম স্থানে রয়েছে এই বইটি। শিশু-কিশোর গল্প ক্যাটাগরির একটি বই এই ইচ্ছা পূরণ। বইটি প্রকাশ করেছে অন্যন্যা।
ইচ্ছাপুরন মুহাম্মদ জাফর ইকবাল এর লেখা একটি শিশুতোষ বই। বইটির প্রধান চরিত্র দশ বছর বয়সী টুটুল । মূল্য ১২৫ টাকা।