বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফেসবুকে ‘আল্লাহ হাফেজ’ লিখে ছাত্রলীগ নেতার আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকে ‘আল্লাহ হাফেজ’ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলেন ঢাকার খিলগাঁও থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল হান্নান শাকিল। শুক্রবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের পশ্চিম বটতলী গ্রামের বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাকিল লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য বেলায়েত হোসেনের ছেলে। তিনি বিএসএসে অধ্যয়নরত।

শাকিলের বন্ধু ও স্থানীয়রা জানায়, প্রেমঘটিত বিষয়ে কয়েক দিন ধরে উদাসীনভাবে চলাফেরা করতেন শাকিল। গতরাত ২টার দিকে শাকিলের ফেসবুক আইডি থেকে ‘আল্লাহ হাফেজ’ লিখে একটি স্ট্যাটাস দেওয়া হয়। সকালে নিজেদের রান্নাঘরে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানার ওসি মোক্তার হোসেন বলেন, শাকিলের মরদেহ উদ্ধারের পর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে প্রেম সংক্রান্ত, নাকি অন্য কোনো কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে- তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

‘বিএনপি বিরল প্রাণীর মতো বিলুপ্ত হয়ে যাবে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ